বীর সন্তান ক্ষুদিরাম

নীতা কবি মুখার্জী (জামুরিয়া, পশ্চিম বর্ধমান)

ভারত-মাতার বীর সন্তান আমাদের প্রিয় বীর ক্ষুদিরাম,
মায়ের শৃঙ্খল মোচন করতে হাসতে হাসতে দিয়েছেন প্রাণ।

তোমারই মন্ত্র স্মরণ করেই লক্ষ জীবন হলো আগুয়ান,
ধন‍্য করেছো ভারত-মাটিকে, আজ গাই শুধু তোমার গান।

বন্দে মাতরম্ পূণ‍্য মন্ত্র দিকে দিকে আজও তোলে আওয়াজ,
মাতৃ-মন্ত্রে দীক্ষা নিয়ে দল বেঁধে কর দেশের কাজ।

ইংরেজ তুমি ভারত ছাড়ো বলতে শেখালো যে ছেলে
এতটা ধৈর্য্য, এতটা সাহস, বলো বীর, তুমি কোথা পেলে?

বাঙালীর মান, বাঙালীর গর্ব আমাদের ছেলে বীর ক্ষুদিরাম,
বাঙালী হৃদয়ে চির-ভাস্বর, চির উজ্জ্বল তোমার নাম।

মায়ের সম্মান রক্ষা করতে করলে তুমি দেশের কাজ
দেখ্ রে ভীরু! ও রে ধর্মান্ধ! মাতৃভক্তি শিখে নে আজ।

তোমার সদর্প বীর পদক্ষেপে মেরুদণ্ডহীনদের সাহস দাও,
উজ্জীবিত করো মাতৃমন্ত্রে, অনাচার থেকে দেশ বাঁচাও।

বিপন্ন আজ ভারত-ভূমি , বিপন্ন আজ মায়ের মান,
আবার এসো, হে বীর তুমি, রক্ষা করো মাতৃ-সম্মান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *