বীর স্বাধীনতা সংগ্রামী কালিপদ ডোমের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির সালানপুরে, উপস্থিত মেয়র

বীর স্বাধীনতা সংগ্রামী কালিপদ ডোমের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির সালানপুরে, উপস্থিত মেয়র

কাজল মিত্র, সালানপুর:-

পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর কমিউনিটি হলে। ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ এবং দ্যা মিশন পাণ্ডবেশ্বর যৌথ উদ্যোগে আজ দুপুর ১২টায় স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে মুখ্য অতিথি রূপে উপস্থিত হন আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং,,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী সহ আরো অনেকে।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের পাশে থাকার বার্তাদেন।তিনি বলেন খুব ভালো উদ্যোগ নিয়েছে তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *