বুট ড্রেস পরে রেডি আছে আমাদের পার্টির প্লেয়াররা,, জিতেন্দ্র তিওয়ারি

কৌশিক মুখার্জী: কুলটি:-

শনিবার আসানসোল পৌরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডে চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দান করেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন তিনি প্রার্থী ঘোষণা প্রসঙ্গে বলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে হোলির সময় দোলের সময় ওনাকে আসানসোলে দেখা যায় নি ওই রকম ঘোষণা করে কি লাভ, বিজেপির প্রার্থী ঘোষণা না হলেও সাতদিন চবিস ঘন্টা বিজেপির কোনো না কোনো কর্মী বা নেতা সাধারণ মানুষের সাথে রয়েছে। ওনার নাম কাগজে এসেছে কিন্তু সাধারণ মানুষের কাছে নয়। বিজেপি বড় পার্টি সময় লাগবে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমাদের নেতারা রয়েছে। জিতেন্দ্র আরো বলেন আমাদের প্লেয়াররা বুট ড্রেস পরে তৈরি আছে সিটি বাজলে গোল করবে। আমাদের প্লেয়াররা তৃণমূলকে এত গোল করবে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখে বোঝা যাচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *