কৌশিক মুখার্জী: আসানসোল:- বেআইনী জবরদখল করে রাখা রেলের আবাসন দখলমুক্ত করা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোল পৌরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুয়াডাঙাল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েকদিন ধরেই রেল আধিকারিক সহ আরপিএফ এসে বাসিন্দাদের আবাসন মুক্ত করতে হুমকি দিয়ে যাচ্ছিল। বুধবার অতর্কিতে অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। আবাসনগুলো ভাঙচুর করতে শুরু করে। ভেঙে ফেলা হয় একটি লাইব্রেরিও। স্থানীয়রা জানিয়েছে সেখানে স্থানীয় বেকার যুবকরা পড়াশুনোর প্রস্তুতি নিত। এই ঘটনায় তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে রেল আধিকারিকরা পিছু হটে। অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বাসিন্দাদের পাশে এসে দাঁড়ায়। তার দাবি আগে পুনর্বাসন দিতে হবে। তার পরে আবাসন খালি করতে পারবে রেল প্রশাসন।
Posted inআসানসোল