বেঙ্গল মিডিয়া ক্লাব এর উদ্যোগে বার্ষিক বনভোজন

শুভম ঘোষ: কলকাতা:- গত শনিবার বেঙ্গল মিডিয়া ক্লাব এর উদ্যোগে বার্ষিক বনভোজন২০২৫ এর আয়োজন করা হয় ইডেন গার্ডেন্স পার্কে।ঐতিহ্যবাহী কলকাতার ইডেন গার্ডেন্স এর অন্তর্ভুক্ত ইডেন উদ্যানের বনভোজন আঙিনায়। বেঙ্গল মিডিয়া ক্লাব এর সদস্য/সদস্যা এবং তাঁদের পরিবার পরিজন ও বান্ধবদের মহামিলনে সকাল থেকে বিকেল পেরিয়ে জমেছিল বার্ষিক বনভোজন২০২৫ এর আসর।

এই পিকনিকের আয়োজনে সকাল থেকেই হাজির ছিলেন কেন্দ্রীয় কমিটির পক্ষে, সম্পাদক কাওসার আলী সপরিবারে, সহ’সভাপতি সোমনাথ খাঁ সবান্ধবে। সস্ত্রীক অনুপল বিশ্বাস সহ’সভাপতি। কনভেনর মৃত্যুঞ্জয় বিশ্বাস, এছাড়াও নাসির উদ্দিন মল্লিক, মলয় সিনহা, সুরাজ আলী, সৌরভ বসু, সুমিতা রায়, আভেরী চৌধুরী, বর্ষিয়ান ওঙ্কার নাথ বাবু, দিব্যেন্দু রায়, স্বর্ণালী, জয়িতা সহ আরো অনেকে।

বেঙ্গল মিডিয়া ক্লাব এর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সর্বাত্মক পরিকল্পনা ও বাস্তবায়নের লক্ষ্যে এদিন থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়, “বাংলা সংস্কৃতি মঞ্চ” নামাঙ্কিত একটি সহযোগী সংস্থা’র।

এছাড়াও মলয় সিনহা’র একটি পর্বতারোহণ বিষয়ক বই এরও আবরণ উন্মোচন হয় বেঙ্গল মিডিয়া ক্লাব এর বার্ষিক বনভোজন২০২৫ এর আঙিনায়।

সুদূর মুর্শিদাবাদ, আরামবাগ, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কোলকাতা, ও নানান  জেলা থেকে প্রচুর সংখ্যক সাংবাদিকদের উপস্থিতে জমে ওঠে পিকনিকের আয়োজন।

খাওয়া দাওয়া, আনন্দ, খেলাধুলা, নাচ, গান, কবিতাপাঠ, হইহুল্লোড়, পুরস্কার বিতরণী, নতুন বছরের ক্যালেন্ডার ও সার্টিফিকেট, মেডেল, নতুন সদস্যদের ক্লাবের আই.কার্ড প্রদান ইত্যাদির আয়োজন হয়েছিল।

বনভোজনে উল্লেখযোগ্য সংযোজন ছিল বিভিন্ন ধরনের খেলাধুলায় বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের সানন্দ অংশগ্রহণ।

আগামীতে আরও বৃহত্তর বন্দোবস্তে বেঙ্গল মিডিয়া ক্লাব বিভিন্ন উদ্যোগে সকলের সর্বাঙ্গীন সহযোগিতা অর্জন করবে, এই শুভ কামনার মধ্যে দিয়ে বার্ষিক বনভোজন২০২৫ এর সমাপ্তি ঘটে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *