বেলকণি থেকে পড়ে মৃত্যু কারখানার সিকিউরিটি গার্ডের,ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ পরিবারের সদস্যদের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের মাইথন স্টিল এন্ড পাওয়ার লিমিটেড কারখানায় গতকাল ৬ই অক্টোবর রাত্রি আড়াইটা নাগাদ কারখানার ভিতরেই কোম্পানির বহুতল নিবাসের বেলকণি থেকে পড়ে মৃত্যু হলো সিকিউরিটি গার্ডের।মৃত সিকিউরিটি গার্ডের নাম বৈদ্যনাথ মুর্মূ(৪৫)।সামডি শিয়ালডাঙ্গার বাসিন্দা বলে জানা যায়।জানা যায় রাত আড়াইটা নাগাদ কারখানার ভেতর শ্রমিকদের থাকার বহুতল নিবাসের বেলকণি থেকে পড়ে যান তিনি।সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।তারপর সোমবার বিকেলে মৃতদেহের ময়নাতদন্তের পরে মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা কারখানার গেটের সামনে এসে ক্ষতিপূরণের দাবি জানিয়ে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায়।কারখানার কতৃপক্ষের তরফে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল করা যাতে দেখা যায় বৈদ্যনাথ মুর্মূ মদ্যপ অবস্থায় রয়েছে।যার ফলে তিনি বেলকণি থেকে পড়ে যায়।কিন্তু প্রশ্ন যেখানে শ্রমিকদের কারখানার প্রবেশের আগে মোবাইল ফোন নিয়ে যেতে দেওয়া হয়না।তবে সেখানে সিকিউরিটি গার্ড কিভাবে কারখানার ভেতর নেশাদ্রব্য নিয়ে প্রবেশ করলো?তাছাড়া এদিন পরিবারের তরফে ১০লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি জানান হয় কারখানা কর্তৃপক্ষের কাছে।পরে কারখানা কর্তৃপক্ষের সাথে বসে মীমাংসা করে কারখানা কর্তৃপক্ষ তাদের ৬লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাসদেন।তারপর পরিবারের সদস্যরা মৃতদেহ উঠিয়ে বিক্ষোভ তুলে নেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *