তন্ময় মাহারা: মালদা:- হবিবপুর থানার অন্তর্গত বৈদ্যপুর অঞ্চল এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বি এস এফ এর হাতে ধরা পরলো দুই বাংলাদেশী। বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোর চারটা নাগাদ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের টহলদারি চলাকালীন ভোর চারটা নাগাদ বেশ কয়েকজন সীমান্তবর্তী এলাকায় মোষ নিয়ে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে জমায়েত হয়েছিল, সূত্রে খবর বিএসএফের জোওয়ানদের নজরে আসতেই ৮ রাউন্ড গুলি ফায়ার করে ধাওয়া করে দুই পাচারকারী সহ মোহিষ ধরে ফেলে, ওই দুই পাচার কাড়িকে বিকেল নাগাদ হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখন পর্যন্ত জানা গিয়েছে দুই পাচারকারী নাম এনামুল হক বয়স(২১), মোহাম্মদ সানাউল বয়স (২৪) তাদের বাড়ি বাংলাদেশে।
Posted inউত্তরবঙ্গ আপডেট