তন্ময় মাহারা: মালদা:- পানীয় জল,আলো, পরিষ্কার পরিচ্ছন্ন, মার্কেটের পরিকাঠামো উন্নয়ন, শৌচালয়ের সমস্যা এবং ব্যবসায়ীদের একাধিক সমস্যা এবং সমাধান নিয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। রবীন্দ্র ভবন এলাকায় মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সভাকক্ষে আয়োজন করা হয়েছিল আলোচনা সভার। উপস্থিত ছিলেন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বর,মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির ফল, সবজি ও কলা ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। এদিন এই আলোচনা সভা শুরুর পূর্বে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির নবনিযুক্ত সচিব অসিত বরকে সংবর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এরপর ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু সমস্যা এবং কিভাবে তার সমাধান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। লোকসভা ভোট মিটে গেলেই ব্যবসায়ীদের সেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন নবনিযুক্ত সচিব।
Posted inআসানসোল