পার্থ প্রতিম চ্যাটার্জী (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)

চলে যাওয়ার পথে অন্তহীন চেয়ে থাকা
আর স্মৃতি রোমন্থণের সংশ্লেষ,
আশা প্রত্যাশার পারদ উর্দ্ধমুখী
সন্ধ্যা বাতাসে আবেগের ঘনঘটা।
হারিয়ে ফেলার আতঙ্কের আবেশ
শঙ্কিত করে ভাবনার শীতল স্রোত,
কপর্দক শূন্য নিঃস্ব রিক্ত করে
কাঁটাগাছে ভরাবে মানবজমিন।
জনারণ্য রাস্তায় ছড়িয়ে আছে
কতনা আশার কণিকা,
আকাশে বাতাসে ধূলিকণায়
বিষাদ আর যন্ত্রনার শ্যাওলা।
অভ্যাসে প্রত্যাশায় বারবার ছুটে যাওয়া
মন দিয়ে মন ছুঁতে চাওয়া,
দরজায় অবিরাম কড়া নাড়া
বুকের ভিতর ক্ষয়ের নদী অন্তরীন।
চোরাবালি তে নোঙ্গর করা টলমল মন
বাংলা পাঁচের হাসির ঘূর্ণিঝড়,
তবুও আশায় নৌকা বেয়ে চলা
অবহেলার সমুদ্রের উথাল পাথাল জলে।