ব্যাংকের সামনে গাড়ী পার্কিং নিয়ে উত্তেজনা, আহত ব্যাংক কর্মী

সংবাদদাতা: আসানসোল:- মঙ্গলবার দুপুরে বার্ণপুর রোডে কোর্ট মোড়ের কাছে এইচ ডি এফ সি ব্যাংকের সামনে গাড়ী পার্কিং নিয়ে উত্তেজনা ছড়ায় গাড়ীর মালিক ব্যাংক কর্মীকে মারধোর ও গাড়ী ভাঙ্গচুর করে বলে অভিযোগ ব্যাংক কর্মীর। ব্যাংক কর্মী গাজি জানান তাদের ব্যাংকের সামনে বেসরকারি হাসপাতালে আসা ব্যাক্তিরা ব্যাংকের সামনে গাড়ী লাগালে সে মানা করাতে গাড়ীর লোকেরা তার গাড়ী ভাঙ্গচুর ও গালিগালাজ করতে থাকে ম্যানেজার বাধা দিতে গেলে তার সাথে ধস্তাধস্তি হয়। এলাকার ববিতা দাস জানান তাদের সংঘটনের কর্মী তার আত্মীয়কে হাসপাতালে ভর্তি করে ব্যাংকের সামনে গাড়ী রাখাতে ব্যাংকের কর্মীরা ও ম্যানেজার এসে ধস্তাধস্তি হবার সময় ম্যানেজার তাদের কর্মীকে মারধোর করে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *