ব্যাকুলতা

তিতলী রায় (কলকাতা)

হয়নি লেখা অনেকটা দিন অনেক কিছু কথা
যন্ত্রণাতে বুকের ভিতর আসতো হাজার কিরা,
লিখবো বলে যেই না বসি ভাবনা যায় সব হারিয়ে
মনের কথা মনের খাতায় যায় যে কোথায় তারা।

অনেক কিছুই এমনি করেই কাটছে দিন হচ্ছে রাত
কেউ বোঝে না কেউ দেখে না কাটছে সময় কেমনে,
সময় যাচ্ছে সরে আর বছর যাচ্ছে ঘুরে
না জানি কবে আসবে সে দিন আবারও আমার মনে।

না জানি কোথায় হারিয়ে খুঁজি একাকী নির্জনে
সকাল গড়িয়ে সন্ধ্যা নামে কাটছে এমন করেই,
একলা বসে গহীন আঁধার নিস্তব্ধতা চাপা পড়ে
আসবে কবে সুদিন আবার কাটবে জীবন সুখেই।

কাল ছিলো আজ সে নেই ভাবতে কেমন লাগে
যন্ত্রণাটা বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে,
আপন মানুষ পর হয়ে যায় অবিশ্বাসের ছায়ায়
জীবন মানেই লড়াই শুধু ঘরে বাইরে মাঠে।

হয়েছে হাজার স্বপ্নভঙ্গ, ভেঙেছে কতো সম্পর্ক
তবুও এগিয়ে চলার চেষ্টাতে আজও শুধু ছুটি,
সুখে সবাই সঙ্গী হয় দুঃখের সাথী হাতরে বেড়াই
বিদায় কালে ভালোমন্দ ধুলায় পরে লুটোপুটি।

অপেক্ষাতে প্রহর গুনি, দিবাকাল কেমনে কাটাই
প্রতিটি দিনের নতুন শুরু তবুও এক লাগে মনে,
দিশাহীন মন বড়োই আকুল উদাস হয়ে ধায়
ভাগ্যের চাকা ঘুরতেই থাকে নতুনের আগমনে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *