ব্যারাকপুরেও হতে চলেছে ‘সেবাশ্রয়’, ঘোষণা পার্থ ভৌমিকের

বাইজিদ মন্ডল: ডায়মন্ড:- ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সফলভাবে পরিচালিত সেবাশ্রয় ২ -এর মডেল থেকে অনুপ্রাণিত হয়ে, সাংসদ পার্থ ভৌমিক তাঁর নিজের লোকসভা এলাকা ব্যারাকপুরে একই ধরনের উদ্যোগ চালু করার কথা তেমনটা জানিয়েছেন। মানুষের দোরগোড়ায় সহজ-উপলব্ধ ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি। ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে এর সূচনা হওয়ার সম্ভাবনা, প্রথম শুরু হবে বীজপুর বিধানসভার হালিশহরে।

সম্প্রতি ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ২ স্বাস্থ্য শিবিরে গিয়ে সাংসদ পার্থ ভৌমিক নিজে দেখেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় তৈরি এই মডেল রাজনীতির ঊর্ধ্বে উঠে একমাত্র মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়ে, কীভাবে প্রাথমিক ও বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবাকে বদলে দিয়েছে। সহানুভূতির ভিত্তিতে প্রশাসন, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সহজে পৌঁছনো ও নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান, আর সক্রিয়ভাবে মানুষের দরজায় গিয়ে পরিষেবা দেওয়ার এই উদ্যোগ,সব মিলিয়ে এই কর্মসূচিকে এখন লোকসভা-স্তরের জনকল্যাণে এক নতুন মানদণ্ড হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *