ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত প্রায় ২৫ টি ঝুপড়ি বাড়ি ও দোকান

কৌশিক মুখার্জী: আসানসোল:- ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল মোট প্রায় ২৫ টি ঝুপড়ি বাড়ি ও দোকান। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে আসানসোল পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের আপার রোড এলাকায়। লোকজন কিছু বুঝে উঠার আগেই প্রবল লেলিহান শিখায় চোখের সামনে ঘর-দোকান পুড়তে থাকে। আসানসোল দমকল বিভাগের দুটি ইঞ্জিন ও বার্ণপুরের ইস্কো কারখানা ফায়ার সার্ভিসেস বিভাগের একটি ইঞ্জিন এলাকায় আসে। দমকলকর্মীরা অগ্নিসংযোগের আধঘণ্টার মধ্যে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্ত তার আগেই অনেক বাড়ি ও দোকান সম্পূর্ণ পুড়ে যায়।আগুন লাগার ঘটনায় একটি ঘরে বেঁধে রাখা ৮টি ছাগল জীবন্ত পুড়ে গেছে। শুধু তাই নয় স্থানীয়দের সাহায্যে একটি মেয়েকেও বাড়ির থেকে বার করা হয়। খবর পেয়ে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ঈপ্সিতা দত্ত ও হিরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণে ও আগুন নেভাতে সাহায্য করেন। স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র খবর পেয়ে এলাকায় আসেন ও তিনি বলেন খুবই দুঃখজনক ঘটনা। দমকল বিভাগের্ খবর দেওয়া হলে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।  সময়মতো আগুন নেভানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা মুশকিল।

প্রত্যক্ষদর্শী আইএনটিটিইউসি বাস ইউনিয়ন নেতা মহঃ সমীর (বাঁকে) জানান, এই এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে উনুন জ্বালিয়ে রেখে গেছিলেন। জ্বলন্ত সেই উনুন থেকে স্ফুলিঙ্গ ভয়াবহ আগুনের রূপ নেয়। এই অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।  তিনি আরো বলেন, এর আগেও এ এলাকায় দুবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  

আসানসোল দমকল বিভাগের সাব অফিসার তাপস ঘোষ বলেন স্থানীয় লোকজনের থেকে জানতে পেরেছি  ২৫টির মতো বাড়ি, দোকান ও গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও ৮টি ছাগল জীবন্ত পুড়ে মারা গেছে। এই ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা বলা সম্ভব নয়।দমকলের ইঞ্জিনের প্রায় ডের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *