ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ধিক্কার মিছিল

কৌশিক মুখার্জী: সালানপুর:-

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন(DYFI) সালানপুর লোকাল কমিটির ডাকে আরজিকর ঘটনায় মূল দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় রবিবার দিন।মিছিলটি অনুষ্ঠিত হয় নিমতলা বাস স্ট্যান্ড থেকে দেন্দুয়া মোড় পর্যন্ত।যেখানে মিছিলে পায়ে পা মেলান যুবক যুবতীরা।মিছিলের শেষে দেন্দুয়া মোড়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।তাছাড়া মিছিলে উপস্থিত ছিলেন ভিক্টর আচার্য ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক,জেলা কমিটির সদস্য আবীর ঘোষ,লোকাল কমিটির সদস্য চন্দন বাউরি, শম্ভু বাউরি সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *