ভার্চুয়ালী বারাবনি বিধানসভায় ২টি দূর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কৌশিক মুখার্জী: সালানপুর:-

ভার্চুয়ালী পশ্চিম বর্ধমানে ১৫টি দূর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যার মধ্যে বারাবনি বিধানসভার অন্তর্গত বারাবনি গান্ধীনগর দুর্গাপূজা কমিটি এবং সালানপুরে পিঠাকেয়ারী সর্ব জননী দুর্গাউৎসব কমিটির পূজা মণ্ডপের ভার্চুয়ালী উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন সালানপুরে পিঠাকেয়ারী সর্ব জননী দুর্গাউৎসব কমিটির পূজা মণ্ডপে দুটি এল.ই.ডি টিভি লাগানো হয়।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধন দেখতে পিঠাকেয়ারী পূজা মণ্ডপে পূজা কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার মানুষজন উপস্থিত হন।তাছাড়া প্রশাসনিক ভাবে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, ডিসি ওয়েস্ট সন্দীপ করার,এসিপি কুলটি এস.কে জাবেদ হোসেন,সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা সহ সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *