ভালবাসা

অন্বয় দে (হরিপাল, হুগলি)

তোমার চোখের মণি মাঝারে
দেখেছিলেম নিজেকে..
হঠাৎ কি ঝড় এলো না জানি
হারাতে হলো তোমাকে..
আমার ফসিল ‘পরে তুমি
রচিও তোমার বাসর ঘর..
সোহাগে ভরিয়ে দেবে
হৃদয় খুলে দেখিয়ে দেবো..
তোমার ভালোবাসার আঁচড়.

চোখের জল লুকাও কেনো?
কেনো ভেজে মাথার বালিশ..
বুকে পাথর চাপা দিয়ে..
ঠোঁট ফুলিয়ে দেখাও হাসি?
ওরা তোমায় বোঝে না জেনেও
মন রাখতে ঘাম ঝড়াও..
শুকনো পাতার মতো আমায়
এদিক থেকে ওদিক ওড়াও.

ভালোই যদি বেসেছিলে
গেলে কেনো হাত টি ছেড়ে..
বিদায় বেলায় তাকাও নি তো
দেখো নি তো চোখের আড়ে..
জানি না তোমার ঠোঁটের কি স্বাদ
না জানি তোমার শরীর খানি..
মনের কথা লুকিয়েছিলে..
দিয়েছিলে কেনো হাতছানি?

হবো না তোমার পথের কাঁটা
যাও চলে যাও .. নিজের ঘরে..
হয়তো যেদিন বুঝবে সে ভুল..
আমি তখন অনেক দূরে….
কান্না টা কে শাসন করো
হাসতে শেখো ঠোঁটের কোণে
তখনো আমি থাকবো তোমার
অন্ধঘরের বন্ধমনে……

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *