ভিক্ষা করার নাম করে বাড়িতে ঢুকে এক গৃহস্থ বাড়ি থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য

তন্ময় মাহারা: মালদা:- ভিক্ষা করার নাম করে বাড়িতে ঢুকে এক গৃহস্থ বাড়ি থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজারের কোতুয়ালি অঞ্চলের গুরিপাড়ায়। জানা যায়, এদিন ভিক্ষার নাম করে দুই মহিলা সংশ্লিষ্ট এলাকার কল্পনা মাঝির বাড়িতে ঢুকে। এরপর বাড়িতে থাকা এক মহিলাকে অজ্ঞান করে তার হাতে এবং কানে থাকা সোনার গহনা সহ ২৫-৩০ হাজার টাকা এবং বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় ওই দুই মহিলা বলে জানা যায়‌‌। পরে ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *