ভিডিও কল করে আত্মহত্যা যুগলের

তন্ময় মাহারা: মালদা:- পরিবারের মত‌ নেই। ভিডিও কল করে আত্মহত্যা যুগলের। মালদহের বামনগোলা থানায় এলাকার ঘটনা। জানা গেছে মৃত যুগলের নাম ফুলটুস মন্ডল এবং রাখি মন্ডল। পেশায় দিন মজুর ফুলটুস মন্ডলের বাড়ি বামনগোলা থানার খুয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মন্ডলের বাড়ি রাখাল পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপূজায় তাদের আলাপ হয়। এরপর থেকেই শুরু হয় প্রেমালাপ। মৃত ফুলটুস মন্ডলের মা উজ্জ্বলা রানী মন্ডলের অভিযোগ, মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেয়নি। আর এই কারণেই তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে। গত শনিবার গাজোল থানার আগমপুর এলাকায় তারা একসঙ্গে তাদেরই এক বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তারা জানতে পেরে অচৈতন্য অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে গাজোল গ্রামীণ

হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন গতকাল রাত আটটা নাগাদ মেয়ের মৃত্যু হয় এবং রাত একটা নাগাদ ছেলের মৃত্যু হয়।

মৃত রাখি মন্ডল এর বাবা গোকুল মন্ডলের দাবী, ওই যুবক তাদের মেয়েকে অত্যাচার করত। তাদের মধ্যে ভালোবাসা ছিল না কিনা বলতে পারব না। ওই যুবক তাদের মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছে। এদিকে এই ঘটনা কিরে গোটা বামনগোলা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *