ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদার আরো এক যুবক

তন্ময় মাহারা: মালদা:- ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদার আরো এক যুবক। দুশ্চিন্তায় পরিবার। জানা যায় মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রায় পাড়া এলাকার বাসিন্দা শিবাই রায়। বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। সেই তাগিদেই ভিন রাজ্যে পাড়ি দেয় ওই যুবক। গত ১৫ দিন আগে বিহারের পাটনায় কাজে গিয়েছিল সে। পরিবারের দাবি সেখানে কাজ করার সময় তার মোবাইল ফোন হারিয়ে যায়।  এরপর ১০০ টাকা ধার করে গত শনিবার সকালে বাড়ি ফিরে আসার কথা জানাই সে। যেখানে একদিনে বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে চার চার দিন কেটে গেলেও এখনো খোঁজ নেই শিবাই রায়ের।  এই নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার। এই মর্মে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ করতে গেলে জানানো হয় যেখান থেকে নিখোঁজ হয়েছে সংশ্লিষ্ট থানায় লিখিত করতে।  এমতাবস্থায় হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে পরিবার। নিখোঁজ হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অধিবিন্দ দাস।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *