ভুয়ো বিলে অবৈধভাবে স্বাক্ষর করাতে পঞ্চায়েত প্রধানকে চাপ দেওয়ার অভিযোগ

তন্ময় মাহারা: মালদা:- মানিকচকে বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রামপঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান ও পূর্ত সঞ্চালকের কাজিয়া তুঙ্গে। শেষমেষ কাজিয়া গড়ালো মানিকচক থানায়। পূর্ত সঞ্চালক সৌমেন মন্ডলের বিরুদ্ধে বুধবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান মৌসুমী মন্ডলের। ভুয়ো বিলে অবৈধভাবে স্বাক্ষর করাতে পঞ্চায়েত প্রধানকে চাপ দেওয়ার অভিযোগ। স্বাক্ষর করতে অস্বীকার করায় প্রধান ও তার স্বামীকে প্রাণে মারার হুমকির অভিযোগ।তবে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি সৌমেন মন্ডলের। পাল্টা প্রধান মৌসুমী মন্ডল সমস্ত বিষয়ে কাটমানি ছাড়া কোন কাজ করেন না বলে দাবী। আমি এই বিষয়ে প্রতিবাদ করায় আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে প্রধান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *