ভুলের মাশুল

মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

ভুলের মাশুল
ভুলকে দিয়েই
ভুলতে গিয়েও
ভুলই খোঁজে।
ভুলভাল কথাগুলো কিন্ত তখন ভুল নয়, যখন ভূতের ভবিষ্যত পর্যন্ত ব্যপ্তি মনে রেখে ভুল করে….
আসলে ভুলটা ভুলতেই যতো ভুল ধরা পড়ে।
উদাহরণ তাহলে দিয়েই ফেলা যাক…
কোনো কারনে কেউ হয়তো কাউকে আঁকড়ে ধরে ভাবলো একইসঙ্গে একদিন বুড়ো হবো… একই সাথে একই পথ বরাবরই হাঁটতে থাকবো…
অথচ কিছু অভ্যাস মানুষকে ভুল করায়…
পথ যতদূর দেখা যায়, ততটুকুই মনে হয় বেশ সহমতে সবকিছু, কিন্ত মতামতের মূল্যায়ণ নিজস্বতা প্রকাশ করলেই বিরাট ভুলে ভুলভাল কথা বলে ফেলার মতোই ভুল।
সহমর্মিতা একটা বিরাট গুণ…গুণীজনের বৈশিষ্ট্য বটে,
কিন্ত কতক্ষণ..!ব্যস ” যে পথে যেতে হবে ,সে পথে তুমি একা…. নয়নে আঁধার রবে ধেয়ানে আলোক রেখা।”
তাহলে সেই কথাতেই ফিরে যাই …..প্রাযুর্য নয় , গুণাবলী প্রযোজ্য…..
তাইতো ভুলের মাশুলে ভুল ধরেই ধরাশায়ী।
এটাও একটা কথা,
সবকিছু শিখে ফেললে পৃথিবী হাতের মুঠোয়,
অথচ নিমেষের ভুলে সীতার পাতাল প্রবেশ কে আটকায় !
সার্বিক কলম….
প্রত্যেকেই একটা মানুষ একজন ধরে এগিয়ে চলুন..
ভুল করে গুলোবেন না…ঘেঁটে ঘ’ হতে বিরত থাকুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *