ভূতের গ্রাম নামে পরিচিত বহু চর্চিত বেনা গ্রামে এই বছরও করা হবে লক্ষ্মী পূজা

কৌশিক মুখার্জী: কুলটি:-

বহু চর্চিত বেনা গ্রামের এই বছরও করা হবে লক্ষ্মী পূজা।এক সময় ভুতের আতঙ্কে পুরো গ্রামের লোক ঘরছাড়া হয়ে আশ্রয় নেয় অন্যান্য গ্রামে। এমনই চর্চার বিষয় রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির বেনা গ্রাম। এই গ্রামে কিছু বছর আগে বহু মানুষ বসবাস করতেন অর্থাৎ প্রায় কুড়ি বছর আগে বেনা গ্রামের বাসিন্দারা এক এক করে ঘরছাড়া হয়ে যায় ভূতের ভয়ে বলে জানা যায়।
ঘর ছাড়ার ফলে বেনা গ্রামের সমস্ত বাড়ি প্রায় ধংসস্তূপে পরিণত হয়ে যায়। তবে ঘর ছাড়াও হয়ে গেল বছরে একবার একদিনের জন্য জমায়েত হয় সমস্ত গ্রাম বাসীরা। আর সেই দিনটি হচ্ছে লক্ষী পূজার দিন। কারণ এখানে রয়েছে তাদের লক্ষ্যে মন্দির বহু পুরনো তাদের লক্ষী মন্দির টি এই বছর নতুন রূপে তৈরি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ৩ টায় বেনা গ্রামে দৃশ্য দেখা মিলল লক্ষী পূজার আয়োজন হবে তার জন্য চলছে প্রস্তুতি এবং অপর দিকে রয়েছে সেই পুরনো ভেঙ্গে যাওয়া বাড়ি গুলি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *