ভেষজ আবির বিক্রি করলেন কলেজ ছাত্রী

ভেষজ আবির বিক্রি করলেন কলেজ ছাত্রী

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       আমাদের পত্রিকায় দত্তপুকরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমরা মানবিক’ এর ভেষজ আবির তৈরির খবর প্রকাশিত হয়। আজ সেই প্রাকৃতিক আবির নিয়ে দত্তপুকুর স্টেশনে জনগণের কাছে  বিক্রির জন্য বসলেন কলেজ ছাত্রী তথা সংস্থার অন্যতম সদস্য অদিতি প্রকৃতিকন্যা গায়েন। এলাকায় ‘স্নেক ক্যাচার’, বন্যপ্রাণী প্রেমী এবং বুদ্ধিমতী ছাত্রী হিসাবে অদিতির নিজস্ব একটা পরিচিতি আছে। তাকে স্টশনে আবির বিক্রি করতে দেখে অনেকেই অবাক হয়ে যান। বেশ কয়েকজন যাত্রী তার কাছে থেকে আবিরও কেনেন। 

      অদিতি বললেন, শুধু আবির তৈরি করলে হবেনা সেগুলি ব্যবহারের জন্য মানুষের হাতে তুলে দিতে হবে। তাই আমার এই প্রচেষ্টা। তাছাড়া সমাজের জন্য কাজ করতে হলে লজ্জা লাগলে হবেনা। অদিতির এই প্রচেষ্টায় এলাকাবাসী খুব খুশি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *