সুলেখা চক্রবর্তী, উলুবেড়িয়া, হাওড়া:-ভোটাধিকার দিবসকে সামনে রেখে এস আই আরের বিরুদ্ধে পথে নামলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার উলুবেরিয়া দু’নম্বর ব্লক চত্বর থেকে মিছিল করে রাজাপুর থানা পর্যন্ত জনসংযোগ করল স্থানীয় তৃণমূল নেতারা। উলুবেরিয়া উত্তর কেন্দ্রের আরও একটি মিছিল হয় বলে জানিয়েছেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল। এস আই আর নিয়ে নির্বাচন কমিশন ব্লক স্তরে শুনানি থেকে নেমে এবার ৫০ তরে শুনানি করছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে চলছে শুনানি আর এই এসআইআর এর বিরুদ্ধে ছোট ছোট মিছিল করে জনসংযোগ করছে তৃণমূল কংগ্রেস। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন উলুবেরিয়া উত্তর কেন্দ্র সংখ্যালঘু ছেলে নেতা শেখ ইলিয়াস।
Posted inজেলার আপডেট