ভোটের আগেই কড়া বার্তা! কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

ভোটের আগেই কড়া বার্তা! কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

সংবাদদাতা, সালানপুর:-

আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটের দিন ঘোষণার আগেই রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনে মঙ্গলবার সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ি অন্তর্গত বিভিন্ন এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিন সকালে সশস্ত্র বাহিনীর জওয়ানরা কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেন। বাজার এলাকা,জনবহুল মোড় ও গ্রামীণ অঞ্চলে তাঁদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা দেয়। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ, ভোট যেন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়েই আগাম প্রস্তুতি হিসেবে এই রুট মার্চ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *