রাকেশ লাহা, পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান :-
সোমবার ছিল পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। আর সেই কর্মী সম্মেলন থেকে তৃণমূল নেতৃত্বদের মুখ থেকে উঠে এল বিভিন্ন স্লোগান, কেউ বলে উঠলেন ভোটের আগে ১০,০০০ ভোটের পর, বুলডোজার। কেউ আবার জয় বাংলা স্লোগানে মুখরিত করল সভা মঞ্চ। কারোর আবার লক্ষ্য, পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে বিজেপিকে এক লক্ষ ভোটে হারানোর।
প্রসঙ্গত উল্লেখ্য,
বছর ঘুরলে রাজ্যে ২৬ এর বিধানসভা নির্বাচন, তার আগেই জেলা জুড়ে ভিভিআইপি নেতাদের আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কোমর কষে নেমেছে শাসক এবং বিরোধী সব দলই। জেলা জুড়ে চলছে শাসক এবং বিরোধীদল গুলির বিভিন্ন কর্মসূচি। তেমনি এদিন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের হরিপুর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো পাণ্ডবেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, জেলার যুব সভাপতি পার্থ মুখার্জী, পাণ্ডবেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নরত্তম মন্ডল (নিতাই), এছাড়াও পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।
এদিনের মঞ্চে উপস্থিত তৃণমূল নেতৃত্বরা কর্মী সম্মেলনে কেন্দ্রের আবাস যোজনা থেকে শুরু করে রাজ্যের প্রতি কেন্দ্রের আরো নানান বঞ্চনার কথা তুলে ধরেন উপস্থিত কর্মীদের কাছে। এছাড়াও এস আই আর নিয়ে বিজেপির চক্রান্তের বিরুদ্ধেও সরব হতে দেখা যায় তৃণমূল নেতাদের।
অন্যদিকে কর্মী সম্মেলন মঞ্চে উপস্থিত পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান ২০২১ শে বিজেপিকে পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে যেভাবে হারিয়ে ছিলাম আগামী ২৬ শের নির্বাচনেও সাধারণ মানুষজন আমাদের পাশে থাকলে আমরা এক লক্ষ ভোটে বিজেপি কে হারাবো।
সোমবারের কর্মী সম্মেলন প্রসঙ্গে পাণ্ডবেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নরোত্তম মন্ডল জানায় , ২৬ শের নির্বাচনে সিপিএম এবং বিজেপি, যে যাকেই প্রার্থী দেক না কেন পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাবো। তিনি জানান, বিজেপি সোশ্যাল মিডিয়ার পার্টি, বিজেপি যদি ভাবে যে বাংলার হকের টাকা আটকে রেখে আগামী দিনে বাংলার মসনদে বসব তাহলে তারা দুঃস্বপ্ন দেখছে। নরোত্তম বাবুর কথাই যতই করো হামলা, জিতবে আবার বাংলা ।