ভোট দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু মায়ের,আহত ছেলে

কৌশিক মুখার্জী: মিহিজাম:-

চিত্তরঞ্জন থাকে মিহিজাম যাবার পথে কানগুই কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মা,আর গুরুতর জখম হলেন ছেলে।দুর্ঘটনাটি ঘটে আজ,২০ নভেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ।স্থানীয় সূত্রে জানা যায় যে আহত যুবকের নাম অমরদ্বীপ ঘোষ।তিনি মিহিজাম আমবাগানের বাসিন্দা পেশায় জামতাড়া আদালতের অ্যাডভোকেট সে ও তার মা মীরু ঘোষকে বাইকে চাপিয়ে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন।আহত যুবকের পিতা স্থানীয় ইন্দ্রপুরী হোটেলের মালিক অরূপ ঘোষ এর স্ত্রী ও পুত্র তারা দুজনেই ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে বাড়ি ফির ছিলেন।তারা মেহিজামের দিক থেকে কানগুই ফাটক পার করে আসার সময় কানগুই রেলগেট পার হতেই পিছন থেকে একটি বড় লরি সজোরে তাদের বাইকে ধাক্কা মারে।এরফলে বাইকের পিছনে বসে থাকা মীরুদেবী বাইক থেকে ছিটকে পড়েন এবং তার উপর দিয়েই একটি লরিটি চলে যায়।সংঘর্ষের চোটে অমরদ্বীপ বাইক থেকে ছিটকে পড়েন।ঘটনাস্থলেই মীরু দেবীর মৃত্যু হয়।ঘটনাস্থলে মিহিজাম থানার পুলিশ পৌঁছে আহত অমরদ্বীপকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামতাড়া হাসপাতালে পাঠানো হয়, তবে তিনি বিপদ মুক্ত আছেন বলে জানা গেছে।এদিকে লরি চালক গাড়িতেই চাবি রেখে পালিয়ে যায়।পুলিশ ট্রাকটি আটক করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *