ভোট পরবর্তী হামলার স্বীকার  খোকন মহারাজ এর পরিবারের সাথে দেখা করলেন অগ্নিমিত্রা পাল

কৌশিক মুখার্জী: বারাবনি:- গত ৫ই জুন ভোট পরবর্তী হামলার স্বীকার হয়েছিলেন বারাবনি বিধানসভার সরিষাতলির যুব মোর্চার নেতা খোকন মহারাজ ও তার পরিবার।আজ ২৪শে জুন বিজেপির রাজ্য নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপির কর্মী সমর্থক সহ যুব মোর্চার নেতা খোকন মহারাজকে সঙ্গে নিয়ে প্রথমে বারাবনি থানায় জান সেখানে থানার আধিকারিকের সঙ্গে কথা বলেন।তারপর তিনি খোকন মহারাজের পরিবারের সাথে দেখা করতে যান।তিনি এদিন জানান ভোট পরবর্তী হিংসার ছবি গোটা রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় সামনে এসেছে। সেই মতো বারাবনির সরিষাতলির এই নেতা ও তার পরিবারের উপর হামলার ঘটনাটিও অন্যতম । তিনি এদিন বিষয়টি নিয়ে বারাবনি থানার পুলিশের সঙ্গে কথা বলার পর বিজেপির মন্ডল একের যুব সভাপতি খোকন মহারাজের বাড়িতে আসেন। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *