মদ্যপ যুবকদের কটুক্তি, প্রাণ গেল মহিলার

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- রবিবার গভীর রাতে চন্দন নগর থেকে গয়ার উদ্যেশ্যে রওনা দেওয়া তরুণীকে পানাগড়ের কিছু মদ্যপ যুবকদের কটূক্তি। তাদের হাত থেকে বাঁচতে দুর্ঘটনায় নিহত  মহিলা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে করে চালক সহ পাঁচজন চন্দন নগর থেকে গয়ার উদ্যেশ্যে রওনা দিয়েছিল। বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক একটি ছোট গাড়িতে করে তাদের কটূক্তি করে। সাদা রঙের গাড়ি তাদের গাড়িটির পিছনে ধাওয়া করতে শুরু করে বলে জানান যুবতীর গাড়ির চালক রাজদূত শর্মা।তার অভিযোগ,প্রথমে আমাদের গাড়ি ধাওয়া করে ওই গাড়িটি। তারপর ম্যাডামকে উদ্দেশ্য করে খারাপ কথাবার্তা বলতে থাকে। ওই গাড়িতে ছিল সম্ভবত ৫জন যুবক। পরে আমাদের গাড়ির পাশে ধাক্কা মারে। আমাদের গাড়িটি ডিভাইডারে উঠে যায়। তারপর থানার রাস্তা ধরে যেতে গেলে আমাদের গাড়িতে আবার ধাক্কা মারে। তখন আমাদের গাড়িটি উল্টে যায়। ওই গাড়িটি ফেলে ওই যুবকরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা তরুণীর। মৃতার নাম সূতন্দ্রা চ্যাটার্জী, বাড়ি হুগলির চন্দন নগরের নারুয়া রায় পাড়ায়।

গাড়িতে থাকা বাকি ২জন আহত হয় গুরুতর আহত অবস্থায় কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও দুই জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। পুলিশ দুটি গাড়িকে আটক করার পাশাপশি দেহ উদ্ধার করে সোমবার মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কটুক্তি করা যুবকদের সন্ধানে  পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *