মন

ববি সরকার (বারাসত, উত্তর চব্বিশ পরগণা)

কখনো কখনো মনে হয়
কলমের কাছে ভিক্ষা চাই,
দু চারটে শব্দের জন্ম দিতে।
কখনো কখনো অনেক কথার ভিড়ে
দুচারটে কথা খুঁজে ফিরি।
কথারা ধরা দিলে ছুঁতে পারতাম
তোমার না ছোঁয়া অনুভূতি ।
কখনো কখনো নীরবতায় কান পেতে অপেক্ষায় থাকি।
চেনা সুরের মূর্ছনায় চমকে উঠবো বলে।
দিন শেষে সন্ধ্যা নামে আর
আমি আরো কিছুটা গুটিয়ে নিই নিজেকে।
সব কাঁটা বিষ ঢালে না ,
কারো কারো ফুলকে আগলে রাখার তাগিদ থাকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *