অন্তরা চ্যাটার্জ্জী (কলকাতা)

শ্রাবণ মেঘের লুকোচুরি
আলো আঁধারের খেলা
আজ তিথি যে ৭ই আগস্ট
এলো সেই কালবেলা।
সাহিত্য নয়,মনের কবি
যে দিক দিয়েই ভাবি
সুখে দুঃখে ভালোবাসায়
প্রতীক তাঁরই ছবি।
আজ শ্রাবণের নিমন্ত্রণে
হাতড়ে তোমার স্মৃতি,
আকার দিলে অনুভূতির
যেথায় তোমার স্থিতি।