সোমা চ্যাটার্জ্জী (কলকাতা)

আমি এমন একটা মানুষ চাই,
যে তার সূক্ষ্ম তুলির টানে!
আমার কুৎসিত রূপকে,
লাবণ্যময় করে তুলবে।
আমি এমন একটা মানুষ চাই,
যে তার রঙের ছোঁয়ায়!
আমার শ্যামবর্ণ রং কে,
উজ্জ্বল করে তুলবে।
আমি এমন একটা মানুষ চাই,
যে তার নিপূণ চিত্রকলায়!
আমার অস্পষ্ট ব্যক্তিত্বকে,
সৌন্দর্যমন্ডিত করে তুলবে।
আমি এমন একটা মানুষ চাই,
যে তার সুঠাম হাতের ছোঁয়ায়!
আমায় তার চিত্রপটে,
মোহময়ী করে তুলবে।