মন্দিরে পূজো দেওয়ার পর জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি প্রাথীর সাংবাদিক বৈঠক

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি প্রাথী এস এস আলুওয়ালিয়া সাংবাদিক বৈঠক।এদিন প্রাথী সহ উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী ও কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ বিজেপি নেতৃত্ব।এদিন প্রাথী নিজেকে ভূমিপুত্র বলেন। সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া আরও বলেন যে তিনি জে কে নগরের বাসিন্দা, তাঁর শৈশব কেটেছে জেকে নগরে। আসানসোলের সেনরেলে সাইকেল কারখানা, গ্লাস ফ্যাক্টরী বা কাঁচ কারখানা থেকে শুরু করে সমস্ত সেরা কারখানা গুলি বন্ধ হওয়ার জন্য বাম জমানার লাল সন্ত্রাস দায়ী। এমনকি এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে তিনি আসানসোল প্রাক্তন সাংসদ প্রয়াত  হারাধন রায়ের নেতৃত্বে তখনকার সময়ে যে আন্দোলন হয়েছিল, তা উল্লেখ করেন। তাই আগে যে কারখানাগুলি ছিল তা কেন বন্ধ ছিল তা তিনি জানেন। জেকে নগরে কারখানা যখন বন্ধ হয়ে যায়, তখন তিনি কলেজে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং কারখানাটি বন্ধ করার ক্ষমতা তার ছিল না। তিনি স্পষ্টভাবে বলেন যে প্রয়াত হারাধন রায়ের কারণে এই কারখানাটি বন্ধ ছিল। আসানসোল ও আশেপাশের এলাকার ভালো কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বামপন্থীদের কারণে।১৯৯৮ সালেও তিনি এখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন এবং কংগ্রেস তখন দুই ভাগে বিভক্ত ছিল, তাই কিছু বলার আগে এই বক্তব্যের প্রেক্ষাপট কী তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ।তিনি স্পষ্টভাবে বলেছেন যে এটি একটি গণতন্ত্র এবং এখানে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নেয়, এজেন্ডাটি হল জনসাধারণের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয় এবং তিনি কারও উপর তার এজেন্ডা চাপিয়ে দিতে পারেন না।তিনি আরও বলেন কাল থেকে আসানসোল লোকসভার সাতটি বিধানসভায় যাব। সেখানকার মানুষ, দলের নেতা  ও কর্মীদের সঙ্গে কথা বলে সেগুলো দেখে সব জেনে সঠিক তথ্য জানাবো। কোনকিছু না জেনে ভোটে জেতার জন্য উল্টোপাল্টা মন্তব্য করা ঠিক নয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *