মন চল

অনুভা সরকার (বাঁকুড়া)

এতো গভীর কেন..?
খামখেয়ালি হলে কিবা ক্ষতি..?
মন চল ওদিক পানে-
রূপ কথার সেই রাজ প্রসাদে
হা হা হা সে কি রূপ কথা ছিলো..?
একদম নয়।
ঘুরে ঘুরে নাচার ছলে নিজেতে নিজে মেতে থাকা,
ভাবনা চিন্তা ধূর তারিকা
স্বপ্নগুলো উড়ো পাখি l
সন্ধ্যা গুলো পড়ায় ফাঁকি।
মায়ের আঁচল স্নিগ্ধ বাতাস।
বাবার সাথে লুকিয়ে আড়ি,
‘দেখ পড়তে হবে, বড় হতে হবে,
সবার থেকে ভালো হতে হবে।’
ওহঃ কে শোনে কার কথা শোনে
রামায়ণ, মহাভারত, চিত্রহারে
শক্তিমানটাও এসেছিলো তেড়ে।
মনটা যে থাকতো মেতে,
আরে পুতুল খেলায় বিয়েতে।
রান্নায় বড় ঝাল হয়েছে তোর সাথে আড়ি আজকে।
হাসি -মজার, কান্না- কাটি,
বান্ধবীদের বাড়ি ছুটি।
‘খেতে আয়রে, খেতে আয়রে’
ছুটে যেতাম মায়ের ভয়ে।
সত্যি তখন ছিলাম রাজকন্যে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *