মহাকুম্ভে অমৃতস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু কেন্দা গ্রামের বিনোদ রুইদাসের

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- মহাকুম্ভে অমৃতস্নান করতে গিয়ে পায়ে হেঁটে ফেরা হলো না জামুরিয়া থানার কেন্দা গ্রামের বাসিন্দা বিনোদ রুইদাসের।গত ২৮ জানুয়ারি মহাকুম্ভ পদপিষ্ট হয়ে মারা যান বিনোদ।এই খবর  পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া । তবে এখনো পর্যন্ত বিনোদের মৃতদেহ তার পরিবারের হাতে এসে পৌঁছায়নি।

বিনোদের স্ত্রী শর্মিলা রুইদাস জানান গত ২৭ তারিখে তার ভাই, স্বামী ও স্বামীর এক বন্ধু মিলে মহাকুম্ভ রওনা দেয়। বেনারস ও কাশী বিশ্বনাথ পৌঁছে ফোনে কথা হলেও, তার পর থেকে তাকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান শর্মিলার দাদা। এরপর খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারে বিনোদ হসপিটালে ভর্তি আছে। এবং পরে খবর পায় পদপিষ্ট হয়ে  বিনোদের মৃত্যু হয়েছে।স্ত্রী শর্মিলা জানান বিনোদ অটো চালাতো। তার রোজগারেই  চলতো সংসার। তার মৃত্যুতে শোকাহত গোটা পরিবার সহ এলাকার মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *