তন্ময় মাহারা: মালদা:- মহালয়ার দিন কলকাতা থেকে মালদার তিনটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার বিকেলে মালদার ইংরেজবাজার শহরের কালিতলা ক্লাবের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কালিতলা ক্লাবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রমূখ। পাশাপাশি একইসঙ্গে চাচোল এবং পুরাতন মালদা পুরসভার আরো দুটি ক্লাবের এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই পুজোয় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের এই ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে কালীতলা ক্লাবে উপস্থিত অতিথিরা সাধারণ মানুষের উদ্দেশ্যে শারদীয়ার শুভেচ্ছা জানান। এবং সুষ্ঠু এবং শৃঙ্খলাবদ্ধ থেকেই পুজোর আনন্দ উপভোগ করারও বার্তা দেওয়া হয়।
Posted inউত্তরবঙ্গ আপডেট