মহিলার মৃত্যু ঘিরে উত্তাল হাওড়া হাসপাতাল

সংবাদদাতা: হাওড়া:- মহিলার মৃত্যু ঘিরে উত্তাল হাওড়া হাসপাতাল। মহিলার শশুর বাড়ির লোকজনের সাথে বাপের বাড়ির লোকদের সাথে মারামারি হাসপাতালেই। অভিযোগ হাওড়া থানার অন্তর্গত শ্রীবাস দত্ত লেনের বাসিন্দা বেবি রাম কে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর বেবির ভাসুর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ছাদে গান চালিয়ে চলছিল ঘরোয়া পিকনিক। সেই সময় ভাসুরের সাথে প্রশান্ত শর্মা এসে ঝামেলা শুরু করে, চলে হাতাহাতি সেই সময় ছাদ থেকে মহিলাকে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার করে শশুর বাড়ির লোকেরা। তাঁদের দাবি, মদ্যপ অবস্থায় বেবি ছাদ থেকে ঝাঁপ দেয়। বোনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এলে বেবির বাপের বাড়ির লোকদের ওপর হামলার অভিযোগ বেবির শশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। ইতি মধ্যেই নহিলার রহস্য মৃতর ঘটনায় আটক বেবির ভাসুর প্রশান্ত শর্মা। মৃত দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *