ঝর্ণা সরদার (দিল্লি)

যে ভাষাতে প্রথম আমি
ডেকেছিলাম মা কে ,
সেই ভাষা যে যত্নে আমায়
আগলে বুকে রাখে।
সে ভাষাতেই ফুলকে জানি
ফলের জানি নাম ,
সে ভাষাতেই ঈশ্বরের কাছে
জানাই মনস্কাম।
সে ভাষার পায়ে প্রণাম
জানাই মায়ের মত ,
সে ভাষাতেই প্রকাশ করি
হৃদয়ের আবেগ যত।
ইংরেজির পাতায় যখন
বুঝিনা অতশত
অনুবাদে বোঝালে মা
বুঝি মনের মত।
মাতৃভাষা আমার কাছে
পরম স্নেহময়ী মা
পৃথিবীতে বিকল্প যার
হতেই পারে না ।