মাত্র ২০ শতক জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে খুন এক ব্যক্তি

তন্ময় মাহারা: মালদা:- মাত্র ২০ শতক জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে খুন হতে হলো এক ব্যক্তিকে। আহত হয়েছেন আরো একজন। আহত চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার মোথাবাড়ি থানার চক প্রতাপপুরের টিটাহিপাড় এলাকায়। মৃত ব্যক্তির নাম বাদরুদ্দোজা বয়স আনুমানিক ৫০ বছর। আহত হয়েছে তৌসিফুল হাসান (৩৩)বছর। অভিযুক্তরা হলো নাজির হোসেন, মুনতান,ইফতিকার সহ বেশ কয়েকজন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই দুই প্রতিবেশীর মধ্যে ২০ শতক জায়গা নিয়ে বিবার লেগেই থাকতো। পুনরায় আজ সকালে সেই জায়গা দখল করতে আসছিল অভিযুক্তরা বলে জানা যায়। সেই সময় বাদরুদ্দোজা বাধা দেয়। সেই সময় তাকে বেধড়ক মারধর করা হয় ও ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। কাকাকে মারধর করতে দেখে ভাইপো তৌসিফুল হাসান বাধা দিতে যায় তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তড়িঘড়ি দুইজনকেই উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগেই চিকিৎসকেরা বাদরুদ্দোজা কে বলে ঘোষণা করে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃত ব্যক্তির ভাইপো তৌসিফুল হাসান। এইদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *