মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাজ্ঞাপন

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- রাজবল্লভপুর স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরামের পক্ষ হইতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে সাহিত্য, সংস্কৃতি,সমাজসেবা নিয়ে বার্ষিক অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বিখ্যাত যাদু সম্রাট পি,সি সরকার জুনিয়র,প্রাক্তন S.D.O  শ্রদ্ধেয় নিত্য সুন্দর ত্রিবেদী,IAS, IPS সুজয় চন্দ সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানটিতে প্রায় তিন হাজার মানুষের উজ্জ্বল উপস্থিতি একটি সামাজিক প্রভাব ফ্যালে সুস্থ সংস্কৃতি চর্চার ও সমাজসেবার। এই ফোরাম সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্ম করে থাকে,সাথে শিক্ষাগত সাহায্য  পরিষেবা প্রদান,পাশাপাশি এই সংস্থা শিক্ষা নিয়ে একটি বিশাল বড়ো প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখানে শান্তি নিকেতনের ন্যায় পরিবেশে NEET,JEET,WBCS  ইত্যাদি কম খরচে পড়ানো হয়।মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষনার পরেই এই ফোরাম  বিভিন্ন বিদ্যালয়ের প্রায় 60,70 জন কৃতী শিক্ষার্থীদের আমন্ত্রন জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা  ৮০ শতাংশের বেশি নাম্বার পেয়েছে, এই ফোরামের পক্ষ হইতে সর্বপ্রথমে সংবর্ধনা পেয়ে তারা গর্বিত ও অভিভূত এবং ধন্যবোধ করে।শিক্ষার্থীরা বলে, আমরা প্রথম এই ফোরাম থেকে সংবর্ধনা পেলাম, আমাদের চলার পথ অনেক দৃঢ় হল, এবং এই ফোরামের উপস্থিত হয়ে অনেক নতুন কিছু জানতে পারলাম ও শিখতে পারলাম। উক্ত অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সঙ্গীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী বাসন্তী ব্যানার্জি তবলা সংগত করেন পঞ্চানন ব্যানার্জি,নৃত্য পরিবেশনা করে পূর্ণিমা নস্কর, কৃষ্ণা নস্কর, সুদীপ্ত হালদার ও আবৃত্তি করে রাঈ মন্ডল, কৃষ্ণা নস্কর,সাথে শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিং করা হয় ও স্কলারশিপ সংক্রান্ত আলোচনা করা হয় যা শিক্ষার্থীদের জীবন উপযোগী করে তোলে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিছু WBCS অফিসার, চিকিৎসক,লহড়া রামকৃষ্ণ মিশনের শিক্ষক মৃত্যুঞ্জয় মন্ডল,শিক্ষক মহেশ্বর হালদার, বাপ্পা সেখ আরো অনেক গুণী ব্যাক্তি। অনুষ্ঠান প্রসঙ্গে সম্পাদক পঞ্চানন ব্যানার্জি বলেন আমাদের দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীরা তাদের এই ফল যেমন আজ আমাদের, তাদের পিতা-মাতাকে গর্বিত করেছে এবং সমাজকে গর্বিত করেছে। আগামীতে সুন্দর দেশ গড়তে তারা এগিয়ে আসুক এই কামনা রাখি।  ফোরামের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষক লহড়া রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট শিক্ষক মৃত্যুঞ্জয় মণ্ডল ও সকল শিক্ষার্থীদের সার্বিক সাফল্যতা কামনা করে।সুন্দর দেশ ও সমাজ গঠনের প্রত্যাশা রেখে বক্তব্য ইতি টানে, এই অনুষ্ঠানটি সত্যিই শিক্ষার্থী,অভিভাবক সহ স্থানীয় মানুষদেরকেও অনুপ্রাণিত অভিভূত করে তোলে।এই কর্মে সংস্থার সহ সভাপতি ওসি আবুল মারজান সহ সম্পাদক আসাদুল শেখ ও আরো অন্যান্য অফিসার এবং প্রশাসন রা অনেক খুশি হয়েছেন এই অভিনব প্রচেষ্টায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *