মানিকচকের ঘটনা নিয়ে যৌথভাবে সাংবাদিক বৈঠক করল কংগ্রেস এবং বামফ্রন্ট

তন্ময় মাহারা: মালদা:- মানিকচকের ঘটনা নিয়ে যৌথভাবে সাংবাদিক বৈঠক করল কংগ্রেস এবং বামফ্রন্ট। মানিকচকের অবস্থা এখন কারফিউ জারি করার মত। এখনো থমথমে এবং পুরুষ শূন্য রয়েছে গোটা গ্রাম। কংগ্রেস এবং বামফ্রন্টের এক প্রতিনিধি দল মানিকচকের এনায়েতপুরে আজ  গিয়েছিলেন। পুলিশ এবং জনতার খন্ড যুদ্ধের ঘটনার পর পাঁচ দিন ধরে ওই এলাকায় ধর পাকর অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়ির দরজা ভেঙে পুলিশ ভেতরে ডুকছে। আমরা বিষয়টি নিয়ে আজ এসপি হেডকোয়ার্ট এর সাথে দেখা করেছি। এক বছর ধরে মানিকচকের এনায়েতপুরে বিদ্যুতের সমস্যা। অথচ আশ্চর্যজনকভাবে ১৮ তারিখের এই ঘটনার পর কিভাবে এখন বিদ্যুৎ চলে এল। আর তো লোড সেটিং হচ্ছে না! প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী। একশ দিনের কাজের জন্য মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন অথচ বিদ্যুতের দাবিতে গ্রামবাসীরা আন্দোলন করলে অপরাধ। পাবলিকের সমস্যা বুঝতে হবে। গ্রামবাসীরা পুলিশের সাথে ঝগড়া করতে নামেনি। এই ঘটনার জন্য উচ্চ স্তরীয় তদন্তের দাবি তুলেন কংগ্রেস সাংসদ। 

অন্যদিকে এই বিষয়ে বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, পুলিশ গুলি চালিয়েছে কিনা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। বিদ্যুতের দাবিতে আন্দোলন ছিল গ্রামবাসীদের। তবে পুলিশের উপর আক্রমণ হয়েছে আমরা তার সমর্থন করি না। মানিকচকের শান্তি ফেরাতে হবে। এর জন্য সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক ডাকা দরকার জানান সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র। 

উল্লেখ্য গত ১৮ তারিখ বিদ্যুতের দাবিতে মানিকচকের এনায়েতপুর সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ করেছিল গ্রামবাসীরা। আর সেই অবরোধ তুলতে গিয়ে মানিকচকের এনায়েতপুর রণক্ষেত্রের রূপ নিয়েছিল। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। পাশাপাশি উত্তেজিত জনতার মারে মাথা ফেটেছিল, মানিকচক থানার আই সি সহ তিনজন পুলিশ কর্মীর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *