মায়ের প্রয়াণ দিবসে শিশুদের পাশে মেয়ে

নীহারিকা মুখার্জ্জী: হাওড়া:-

     দেখতে দেখতে ১৪ টা বছর পার হয়ে গেল। স্বামী-সন্তানদের পেছনে ফেলে রেখে পরলোকে যাত্রা করেন হাওড়ার মৌড়িগ্রাম নিবাসী প্রতিমা মল্লিক। শিশুদের প্রতি তার একটা মায়ার বন্ধন ছিল। স্বামী গোবিন্দ বাবু গত ১৪ বছর ধরে প্রয়াতা পত্নীর আত্মার শান্তি কামনার জন্য প্রয়াণ দিবসে শিশুদের পাশে গিয়ে দাঁড়ান। নিজে যান বেলুড় মঠে।  অন্যদিকে তার সন্তানরা নিজেদের মত করে মায়ের প্রয়াণ দিবসটি পালন করে।

    গত ১৭ ই মার্চ প্রতিমা দেবীর কন্যা     হাওড়া নলপুরবাসী সোমা কর্মকার পৌঁছে যান হাওড়ার দানেশ সেখ লেনের নিকটবর্তী  একটি প্রাথমিক বিদ্যালয় ও আইসিডিএস কেন্দ্রের ৪৮ জন শিশুর কাছে। সঙ্গে ছিলেন কাকা লক্ষীকান্ত মল্লিক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় শিশুদের হাতে তুলে দেন বিস্কুট, কেক ও কলা। সঙ্গে দেন ড্রইংখাতা, পেন্সিল, রবার, পেন্সিল কাটার ও ছোট স্কেল। 

   তখন স্বেচ্ছাসেবী সংস্থা ‘জীবন চেতনা’-র সদস্যা সোমা দেবীর সঙ্গে ছিলেন পম্পা রায়, বনলতা দত্ত, দেবাশীষ দাশ, শুভাশীষ বোধক প্রমুখ। বিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে  সহযোগিতা করেন আন্দুল আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আশিস সরকার ও আইসিডিএস এর টুকাই সাহা বাগ।

     সোমা দেবী বললেন – বাবার পরামর্শে নিজের সাধ্যমতো আমি গত ১৪ বছর ধরে শিশুদের পাশে থাকার চেষ্টা করেছি। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আগামী দিনেও থাকব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *