মালদায় নাবালিকা খুনের ঘটনাতে উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা যশবন্ত শ্রীমানি

তন্ময় মাহারা: মালদা:- মালদহ শহরে নাবালিকা খুনের ঘটনাতে উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা যশবন্ত শ্রীমানি। শনিবার রাজ্য শিশু কমিশনের সদস্যা খুন হয়ে যাওয়া নাবালিকার বাড়িতে যান তিনি এবং পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। এর পর আজ রবিবার মালদা সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন অভিযুক্ত সুনু কেশরী তদন্তে পুলিশের সঙ্গে ঠিক ভাবে সহায়তা করছে না। আমার একজন মনোরোগবিদের সাহায্য নিতে বলেছি। আমরা মনে করছি বিচার ব্যবস্থাকে আরো কঠোর হতে হবে। তা নাহলে অপরাধ প্রবণতা বাড়বে। শিশুসুরক্ষা কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সমস্ত জায়গাতে আমরা আমাদের রিপোট পাঠাব। তিনি আরো জানান খুনের ব্যবহৃত কাকু এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তে যৌন নির্যাতনের কোন তথ্য উঠে আসেনি। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *