মালদায় পুজো কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি

তন্ময় মাহারা: মালদা:- মালদায় পুজো কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি এবছর তৃতীয় বছরে পা দিয়েছে মালদা পুজো কার্নিভাল। সোমবার দুপুরে কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, সহ অন্যান্য আধিকারিকরা। মালদা শহরের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রামকৃষ্ণপল্লী এলাকায় তৈরি হয়েছে অনুষ্ঠান মঞ্চ। রঙিন আলপনা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে জাতীয় সড়ক। মালদা শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি পর্যন্ত দর্শনার্থীরা কার্নিভাল দেখতে পাবেন। দুর্গা প্রতিমার পাশাপাশি বিভিন্ন মডেল ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোকে কার্নিভালে প্রদর্শিত হবে। বিভিন্ন ট্যাবলোও প্রদর্শিত কার্নিভালে। সুষ্ঠুভাবে কার্নিভাল পরিচালনা করার জন্য জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রস্তুতি খতিয়ে দেখেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *