মালদার গাজোলে আবারও শ্রমিক খুনের অভিযোগে চাঞ্চল্য

তন্ময় মাহারা: মালদা:- মালদার গাজোলে আবারও শ্রমিক খুনের অভিযোগে চাঞ্চল্য।জানা যায়, মানিকচকের হাড্ডাটোলা গ্রাম থেকে ১৩ জোন  দিনমজুর শ্রমিক তারা গাজোলের  বুড়িদহ গ্ৰামে ৫ ফেব্রুয়ারিতে কাজ করতে আসেন অরুণ রায়ের জমিতে । এরপর প্রতিদিনের মতো কাজ করে ১৭ ফেব্রুয়ারিতে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে রঞ্জিত মন্ডল বাথরুম করার কথা বলে বাইরে যায়। এরপর রঞ্জিত মন্ডলকে আর খুঁজে পাওয়া যায় না বলে জানান । পরের দিন ১৮ ফেব্রুয়ারি গাজোল থানায়  লিখিত অভিযোগ করা হয়।  দিনমজুর রঞ্জিত মন্ডলের বাড়ি মানিকচক থানার অন্তর্গত হাড্ডাটোলা গ্রামে। মৃত দিনমজুরের পরিবারের অভিযোগ, রঞ্জিত মন্ডলকে হাত ভেঙে খুন করে ফাঁসি দেওয়া হয়েছে। গাছের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর জানাজানি হতে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন । ময়না তদন্তের জন্য মৃত দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ‌। রঞ্জিত মন্ডলের মৃত্যুর ঘটনায় তার পরিবারের মধ্যে নেমে আসে শোকের ছায়া।পুরো ঘটনার তদন্ত শুরু করে গাজোল থানার পুলিস।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *