মালদার দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তন্ময় মাহারা: মালদা:- মালদহ জেলার দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্ম্মু এবং শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে পুরাতন মালদার সাহাপুর নিত্যানন্দপুরে দলীয় জনসভা করতে আসছেন। ইতিমধ্যে মালদহে এসে পৌঁচেছেন অরবিন্দ মেনন, দলের পক্ষ থেকে এই রাজ্যের দায়িত্বে থাকা মঙ্গল পান্ড, অমিতাভ চক্রবর্তী সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতা। যে মাঠে সভা হবে সেই মাঠের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসপিজি। সভামঞ্চের  প্রস্তুতি মোটামুটি শেষের দিকে। সকাল দশটা পঁয়তাল্লিশ এ প্রধান মন্ত্রীর সভা শুরুর কথা। সভা শুরুর আগে দুই কিলোমিটার রোড শো করার কথা। তবে এখন পর্যন্ত প্রধান মন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীর রোড শো করার অনুমতি দেন নি। চুরান্ত সিদ্ধান্ত নেবেন এসপিজি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম বার মালদহে আসছেন তাই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছাস লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সভার  মঞ্চের কাজ প্রায় শেষের দিকে। তিন হ্যাঙ্গার ছাউনী বানানো হচ্ছে,তার মধ্যে একটির কাজ কমপ্লিট এবং দুটির কাজ দ্রুতগতিতে   চলছে এবং মঞ্চের কাজ প্রায় শেষের দিকে। মঞ্চের  এক কিলোমিটার দূরে মাধাইপুর বাইপাস রোডে অস্থায়ী হ্যালিপ্যাড বানানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *