মালদার মোথাবাড়ি কান্ডের তদন্তে মোথাবাড়িতে পৌঁছল এনআইএ টিম

মালদার মোথাবাড়ি কান্ডের তদন্তে মোথাবাড়িতে পৌঁছল এনআইএ টিম

তন্ময় মাহারা, মালদা:-  মালদার মোথাবাড়ি কান্ডের তদন্তে মোথাবাড়িতে পৌঁছল এনআইএ টিম। শুক্রবার বিকালে টিমের তদন্তকারী অফিসাররা প্রথমে মোথাবাড়ি থানায় পৌছান। এরপর থানা থেকে মোথাবাড়ি বিড়িও অফিসে যান বলে খবর। উল্লেখ্য, গত বুধবার ভোটাধিকার রক্ষার দাবীতে আন্দোলনকে কেন্দ্র করে মালদার মোথাবাড়িতে চরম উত্তেজনা তৈরি হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা প্রথমে দিনভর মোথাবাড়িতে পথ অবরোধ করেন। এরপর অনেক রাত পর্যন্ত মোথাবাড়িতে অবস্থিত কালিয়াচক-২নং বিডিও অফিস ঘেরাও করে রাখেন। সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান। যদিও গভীর রাতে পুলিশ গিয়ে সাতজন জুডিশিয়াল অফিসারকে কোনমতে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায়, দেশের সর্বোচ্চ আদালত সিবিআই বা এন.আই.এ তদন্ত করার নির্দেশ নির্বাচন কমিশনকে। যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এন.আইএ-র হাতে তদন্তভার তুলে দেয়। আর তদন্তভার নিয়েই শুক্রবার বিকালে মালদার মোথাবাড়িতে পৌঁছান জাতীয় তদন্তকারী দলের অফিসাররা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *