মালদা প্রেস কর্ণারে সাংবাদিক বৈঠকে প্রাক্তন ব্রাজিলায় ফুটবলার হোসে মার্সিও রামিরেজ ব্যারটো

তন্ময় মাহারা: মালদা:- বিশ্বকাপে ভারতকে পৌঁছাতে হলে বাইচুং ভুটিয়ার মতোন ১১ জন তারকা ফুটবল খেলোয়াড় প্রয়োজন। তারজন্য ভারতের ফুটবলে পরিকাঠামো উন্নয়ণ করতে তৃণমূল স্তর থেকে খেলোয়াড় তৈরি করতে হবে। একথা একসময় ফুটবলের রাজা প্রয়াত মারাদোনা বলে গিয়েছিলেন। বৃহস্পতিবার মালদা প্রেস কর্ণারে সাংবাদিক বৈঠক করে এমনটাই বলেছেন প্রাক্তন ব্রাজিলায় ফুটবলার হোসে মার্সিও রামিরেজ ব্যারটো। বৃহস্পতিবার মালদা স্কুল প্রিমিয়ার লিগ ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ওই ব্রাজিলীয়ন ফুটবল তারকা। তারআগে এদিন মালদা প্রেস কর্নারে একটি সাংবাদিক বৈঠক করেন ফুটবলার ব্যারোটো। তিনি বলেন, ভারতে এখন বাইচুং ভুটিয়ার মত বহু খোলোয়ার তৈরি হয়ে গিয়েছে। শুধু তাদেরকে বেছে নিতে হবে। যদিও এখন ভারতবর্ষে বিভিন্ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট চলছে । যেটা বিগত দিনে ছিল না। ইন্ডিয়ান সুপার লিগকে উদাহরণ দিয়ে ফুটবলার ব্যারোটো বলেন, এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমেই ভালো ফুটবল খেলোয়ার তৈরির সম্ভাবনা রয়েছে। তবে তৃণমূল স্তর থেকে ভালো খেলোয়ার তৈরি করা প্রয়োজন। এক্ষেত্রে সরকারকে এবং বিভিন্ন নামিদামি ক্লাবগুলোকেও নজর দিতে হবে। ভারতের ফুটবলে পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্লাবগুলি অত্যন্ত উন্নত। সেইসব ক্লাবের যদি কোন কর্মকর্তারা মনে করেন আমাকে কোচ করার ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, তাহলে আমি সেই দায়িত্ব নিতে রাজি রয়েছি। পাশাপাশি জাতীয় ফুটবল স্তরে খেলোয়াড় তৈরি করার ক্ষেত্রে বিশেষ ভাবে আগ্রহী রয়েছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *