মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে জেলা যুব তৃণমূলের সভাপতি

তন্ময় মাহারা: মালদা:- বৃহস্পতিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল। এদিন তিনি তার অনুগামীদের নিয়ে গোটা হাসপাতাল ঘুরে দেখেন। কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ তাদের পরিবার-পরিজনেদের সাথে। হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে কোথাও, কোনরকম সমস্যা রয়েছে কিনা তা তিনি জানার চেষ্টা করেন। এরপর জেলা যুব তৃণমূলের সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই-এর মঞ্চ থেকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। সেই বার্তা অনুযায়ী আজ তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। চিকিৎসা পরিষেবা পেতে তাদের কোন সমস্যা বা অভাব-অভিযোগ রয়েছে কিনা তা শুনছেন। যে সমস্ত অভিযোগ পাচ্ছেন তা হাসপাতাল সুপারের কাছে তুলে ধরবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *