মালদা সফরে আসছেন অভিষেক, হেলিকপ্টার মহড়া সহ প্রস্তুতি জোর কদমে

তন্ময় মাহারা: মালদা:- নির্বাচন কমিশন ঘোষণা করেছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের শাসক দল থেকে শুরু করে রাজ্যের শাসকদল সহ রাজ্যে ও কেন্দ্রের বিরোধীরা শুরু করেছে জোর কদমে প্রস্তুতি। বিভিন্ন জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের রাজ্য নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা শুরু করেছেন দিয়েছেন ভোট প্রচার। তাই আগামী পাঁচ তারিখ মালদা সফরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা সফরে আসছেন। তাই নিয়ে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ পুরাতন মালদা থানার অন্তর্গত নারায়নপুর এলাকায় বেসরকারি হোটেলে শুরু হল হেলিকপ্টারের মহড়া। দলীয় সূত্র যেটা জানা হচ্ছে আগামী পাঁচ তারিখ এই নারায়ণপুর এলাকায় বেসরকারি হোটেলে হেলিকপ্টারে করে কলকাতা থেকে বোঝাবেন মালদায়। সেইখানে মালদা জেলার সমস্ত তৃণমূলের নেতৃত্বে নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মালদা জেলায় লোকসভা ভোটকে সামনে রেখে কয়েকটি সভাও করবেন বলে দলীয় সূত্রে জানা যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *